কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরসভার কুন্ডু পাড়া এলাকার মধ্যে থেকে শনিবার ২৯ জুন বিকাল আনুমানিক দুইটার সময় পাখি ভ্যান এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে কুমারখালীতে এক সময় কর্মরত পশুসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সাঈদ হাসান এর পুত্র শাফিন আহমেদ (১৮)।

জানা যায়, শনিবার আনুমানিক দুইটার সময় কুন্ডু পাড়া এলাকার মধ্যে শাফিন মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পাখি ভ্যান এর সাথে সংঘর্ষ হয় এসময় শাফিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাখি ভ্যান এর পিছন চাকার সাইডে মাথা লেগে মারাত্মকভাবে আহত হয়।

শাফিনকে প্রাথমিকভাবে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করে। আরো অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। আজ ৩০ জুন তার দাফন সম্পন্ন হয়েছে। স্বামী এবং একমাত্র পুত্রকে হারিয়ে শাফিনের মা যেন নির্বাক পাথর হয়ে গেছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।