বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ক্যাডারের দাবিতে মানববন্ধন করেছে  কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ।

বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে অংশগ্রহণ করেন বাকৃবি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা কৃষি প্রকৌশল ক্যাডারের যৌক্তিকতা তুলে ধরেন।

তারা জানান, কৃষিতে মেকানাইজেশন এবং আধুনিক যন্ত্রপাতির প্রযুক্তিগত ব্যবহার পারে কৃষির স্বয়ংসম্পুর্নতা ধরে রাখতে এবং সেক্ষেত্রে কৃষি প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপুর্ন।

আন্দোলন কারী সুত্রে জানা যায় যে, এর আগেও বহুবার এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও  প্রশাসন কোনো ভূমিকা নেয় নি।

কিন্তু প্রত্যেক বছর পঞ্চাশ জন কৃষি প্রকৌশলী বাকৃবি হতে বের হয়। এছাড়াও সাস্ট, সিলেট কৃষি, খুলনা কৃষি, হাবিপ্রবি সহ আরও কিছু বিশ্ববিদ্যালয় থেকে  একই বিষয়ে অসংখ্য ছাত্র-ছাত্রী পাশ করে বের হচ্ছে অথচ তাদের কোনো বিশেষ  মর্যাদা না থাকায় বাংলাদেশের কৃষিক্ষেত্রে তারা যথাপোযুক্ত অবদান রাখতে পারছে না।

মানববন্ধনে তারা নিম্নোক্ত দাবীগুলো  জানান –

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।