কে হবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের নতুন কোচ?

রাসেল ডমিঙ্গো হেড কোচের দায়িত্ব ছেড়েছেন ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই আলোচনায় কে হবেন বাংলাদেশের পরবর্তী কোচ।দুইজন আলাদা কোচ নিয়োগ দেবে বিসিবি, এটা মোটামুটি নিশ্চিতই। এর সঙ্গে থাকবেন একজন পারফরম্যান্স ডিরেক্টর।

ওয়ানডে ও টেস্টের জন্য নতুন হেড কোচ হিসেবে বেশ কিছু নামই শোনা যাচ্ছে। তাদের মধ্যে আছেন বাংলাদেশের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

হাতুরেসিংহ

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইক হাসি বা প্রোটিয়া ল্যান্স ক্লুজনাররাও আছেন আলোচনায়।

তবে দৌড়ে এখন অবধি সবচেয়ে এগিয়ে হাথুরুসিংহে। ক্রিকেটারদের ওপর তার কতৃত্ব দেখানোর দক্ষতার কারণে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে আছেন তিনি।

যদিও এ নিয়ে কিছু বলতে চাইছে না তারা। বৃহস্পতিবার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, কারও নাম বলা হবে বিব্রতকর।

তিনি বলেন, ‘আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এরকম করে হয় না যে এক্স্যাক্টলি আমি এখনই বলে দিতে পারবো। আমাদের একজন গতকালকেই পদত্যাগ করেছে, এই পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এই ব্যাপারে কাজ করবো।

যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো। ’

‘এর আগে কোনো নাম আমাদের দিক থেকে বলা ঠিক হবে না। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা হবে তাদের জন্যও বিষয়টা বিব্রতকর হবে।

আমরা চাইবো বিষয়টা আপনারা এভাবেই দেখেন। যেহেতু জাতীয় দলের হেড কোচ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যাপারে কাজ করবো। ’

কবে নাগাদ নতুন কোচ দেখা যেতে পারে এমন প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না। ’

পদত্যাগপত্রে যা লিখেছেন ডমিঙ্গো

পদত্যাগের কারণ হিসেবে ডমিঙ্গো কি লিখেছেন জানতে চাইলে জালাল ইউনুস বলেন, কালকে রাতে (মঙ্গলবার) আমাদের সিইও-কে চিঠি দিয়েছে। সেখানে পদত্যাগের কথা বলা নেই। তবে যতদিন এখানে ছিল বোর্ড তাকে যেভাবে সাপোর্ট দিয়েছে সে জন্য ধন্যবাদ দিয়েছে।এছাড়া বাংলাদেশ দলকেও ভবিষ্যতের জন্য উইশ করেছে।

ডমিঙ্গো

২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসের স্থলে টাইগারদের হেড কোচ হয়ে বাংলাদেশে আসেন রাসেল ডমিঙ্গো। তার অধীনে বেশ কিছু স্মরণীয় জয়ের সাক্ষী হয় টিম টাইগার্স। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে আসে স্মরণীয় জয়। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় এবং সবশেষ ভারতের পূর্ণ শক্তির দলকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্যও আসে আফ্রিকান এ কোচের অধীনে।

তবে সাফল্যের বিপরীতে তার ব্যর্থতার পাল্লাও কম ভারী নয়। বিশেষ করে তার অধীনে টেস্ট ও টি-টোয়েন্টিতে বিবর্ণ বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জিতলেও বাকি সময়টায় নড়বড়ে পারফরম্যান্স দেখা যায় সাদা পোশাকের ক্রিকেটে।

আর তাই ডমিঙ্গোর ওপর আস্থা কমছিল বিসিবির। তারই ধারাবাহিকতায় গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীধরন শ্রীরামকে কাগজে-কলমে ‘টেকনিক্যাল কনসালটেন্টের’ আড়ালে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

ক্রিকেট টিমের নতুন দায়িত্বে কি এ বার ভারতের শ্রীরাম?

ভারতের শ্রীরাম
্রও

এশিয়া কাপের আগে হঠাৎ রাসেলকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রাসেলের জায়গায় বাংলাদেশকে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রশিক্ষণ দেন শ্রীধরন শ্রীরাম। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বাংলাদেশের দায়িত্ব নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি গিয়েছিলেন শাকিবদের সঙ্গে। সেই সময় রাসেলকে বাংলাদেশের জুনিয়র দলগুলিকে দেখতে বলা হয়। এর পরেই একটি সাক্ষাৎকারে বাংলাদেশ বোর্ডকে তুলোধনা করেন ডোমিঙ্গো। সেই সময় তিনি বলেছিলেন, “নিজেরা কিছু ভাবতেই পারে না ক্রিকেটাররা।

বিসিবি কর্তা নাজমুল হাসান পাপন বলেছিলেন, “আমরা বড় চুক্তি করব। অল্প ক’দিনের চুক্তি হবে না। তিন-চার বছরের জন্য চুক্তি করা হবে। সেটার জন্য যদি কোচ বদল করতে হয় তা হলে হবে।

” ডোমিঙ্গোর জায়গায় কে দায়িত্ব নেবেন তা এখনও জানায়নি বোর্ড। ভারতের শ্রীধরন শ্রীরামকে বাংলাদেশের কোচ করা হয় কি না সে দিকেও নজর থাকবে সকলের।

ডমিঙ্গোর বদলি নয়া দুই কোচ

এবার প্রশ্ন কে হচ্ছেন টাইগারদের নয়া প্রধান কোচ! এ বছর বিপিএল দিয়ে মাঠের খেলা শুরু করবে জাতীয় দলের ক্রিকেটাররা। এটি শেষ হলেই নতুন বছর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১লা মার্চ এই সিরিজ শুরু হবে। এই সফরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা।

জালাল ইউনুস

তার আগেই নতুন কোচ পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘অবশ্যই দেখতে পাবেন (নতুন কোচ)। ইংল্যান্ড সিরিজের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে।

এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।’ এবার একজন নয় দু’জন প্রধান কোচ নিয়োগ দিবে বিসিবি। একজনের দায়িত্বে থাকবে টেস্ট ও ওয়ানডে। অন্য জনের টি-টোয়েন্টি।

এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভরগের প্রধান বলেন, ‘দুজন আলাদা কোচ দেখা যাবে। ওয়ানডে-টেস্টে একজন। টি-টোয়েন্টিতে আরেকজন।