এমপিও না দেয়ার শর্ত সাপেক্ষে আরও ২টি কলেজকে একাডেমিক স্বীকৃতি প্রদানে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যানের সুপারিশক্রমে এসব কলেজের পাঠদানে অনুমতি প্রদানে সম্মতি দিয়েছে মন্ত্রণালয়।

প্রতিষ্ঠান দুটি হল, ময়মনসিংহের গফারগাঁও উপজেলার কিরণ দে মডেল কলেজ এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী মডেল কলেজ।

জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি কলেজের স্বঅর্থায়নে পরিচালিত করার শর্তে কলেজগুলোকে একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া আগামী ১ বছরের মধ্যে শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে বলা হয়েছে কলেজগুলোকে। ভবিষ্যতে কলেজের কোনো শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হতে পারবেন না এবং কোনো শাখা ক্যম্পাস চালু করা যাবে না বলেও জানানো হয়েছে। এছাড়া এ অনুমোদন ভবিষ্যতে কোনো নজির হিসেবে ব্যবহার করা যাবে না বলেও বলা হয়েছে।

জানা গেছে, বর্তমানে ৫ হাজারের বেশি ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েক দফায় এমপিওভুক্তির দাবিতে রাজপথে নেমেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।