জিকরুল হক, উত্তরাঞ্চল সংবাদদাতাঃ নীলফামারীর সৈয়দপুরে খাদ্যগুদামে চালের মজুদ ও পণ্যের মান যাচাই বাছাই কমিটি আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। জমা দেয়া ওই প্রতিবেদনে চালের মজুদ ও পণ্যের মানে কোন ধরনের অসঙ্গতি মিলেনি বলে তদন্ত সংশ্লিষ্ট কমিটি সূত্রে জানা গেছে।

গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া সৈয়দপুর খাদ্য গুদাম পরিদর্শনে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম ও সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন Í্রক (অ.দা) মাহমুদ হাসান। এ দিনই ৮ ও ৯ নম্বর গুদাম তারা পরিদর্শন করেন। একই সঙ্গে তারা চালের মজুদ ও পণ্যের মান যাচাই বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করেন। এদিনই অন্যান্য গুদামের মজুদ ও মান বাছাই করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়। কমিটির আহ্বায়ক করা হয় জেলার জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকারকে। এ কমিটির সদস্য করা হয় উপজেলা খাদ্য পরিদর্শক (কারিগরী) আব্দুল্লাহ আরেফিন ও কিশোরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ ইবনে মিজান। তাদেরকে তিন কার্যদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই তদন্ত কমিটি ১৪ সেপ্টেম্বর সরেজমিনে এসে তদন্ত করেন। এবং গতকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আহ্বায়ক জগদীশ চন্দ্র সরকার জানান, তদন্তকালে চালের মজুদে ও পণ্যের মানে কোন অনিয়ম আমাদের নজরে পড়েনি।

জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আমাদের বাণী ডট কম/১৭ সেপ্টেম্বর ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।