কুষ্টিয়ার খোকসা পৌরসভার কালিবাড়ি নামক স্থানে গড়াই নদীর ভাঙ্গনে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ এলাকা পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সহকারি ইঞ্জিনিয়ার মোঃ নুর উদ্দিন ও এস আরিফ হোসেনের উপস্থিতিতে ১৪০ টি জিও ব্যাগ বালি ফেলে ভাঙ্গন রোধ এলাকা রক্ষা করার চেষ্টা করেন।
এর আগে গড়াই নদী ভাঙ্গন রোধ ঠেকাতে ২০ লক্ষ টাকার একটি জরুরী প্রকল্প পানি উন্নয়ন বোর্ড গ্রহণ করে। উক্ত প্রকল্পের কাজ আগেই উদ্বোধন করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান গতকাল নির্ধারিত ব্যাংকগুলো জিও ব্যাগে ভর্তি করে আবার খেলা শুরু করে।
উল্লেখ্য কালীবাড়ির স্থানটিতে প্রায় ২০ বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়াই জরুরী প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় ৩০ টি পরিবারের।
