কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রীন সোলজার সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ২০২০ এর শুভ উদ্বোধন হল। আজ বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পাস এক ব্যাচ এর শিক্ষার্থীদের অনুপ্রেরণায় পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে নিজেদের অর্থায়নে বিদ্যালয়ের বৃক্ষরোপণ অভিযান শুরু ককরেন।

সংগঠনের সভাপতি সৌরভ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সজিব হোসাইন পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনাড়ম্বর পরিবেশে এ অভিযানের শুভ উদ্বোধন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আব্দুল হাফিজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বৃক্ষ ও মানুষ একে অপরের পরিপূরক ও বন্ধু। প্রতিটা মানুষের উচিত সবুজ বনায়ন বৃক্ষরোপণ করা। নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এরকম উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং অভিনন্দন জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু তালেব মোস্তফা ও সাংবাদিক হুমায়ুন কবির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রীন সোলজার সাধারণ সম্পাদক সজীব হোসাইন।

পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় চত্বরে একটি বকুল চারা রোপণ করে সংগঠনের গ্রীন সোলজার বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।