হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০) সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি আইন অমান্য করে দোকান খুলে ব্যবসা পরিচালনা করা ও পণ্যের দাম বেশি নেওয়ার অপরাধে জেলার খোকসার শোমসপুর ও জানিপুর বাজারের তিন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ।
আজ আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০) বাজার মনিটরে সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
কুষ্টিয়া জেলা প্রশাসক নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, খোকসা থানার এসআই সুলতান আলীর অভিযোগের প্রেক্ষিতে শোমসপুর বাজারে আসাদ হার্ডওয়ার্ক ও আবু তালেব কোকারিজ এ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে ২০১৮ এর ২৪ ধারায় ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপারদিকে জানিপুর বাজারে ‘অমিও পাল স্টর’ এ পণ্যের নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাজির আব্দুর রাজ্জাক ও প্রশাসনের কর্মকর্তা সহ বাজারের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ও খোকসা থানা পুলিশ উপস্থিত ছিল।
আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম
