মা ইলিশ রক্ষা অভিযানের ষষ্ঠ দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১০১ জন জেলেদের মাঝে প্রতিজনে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সাড়ে এগারোটার সময় উপজেলার খাদ্যগুদামের উপস্থিত জেলেদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা, মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুল হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, জনপ্রতিনিধি ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান এর উপস্থিতিতে প্রণোদনা চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত জেলেদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের যুগান্তকারী পদক্ষেপ বা ইলিশ রক্ষা, আর সে কাজটি করার জন্যই জেলে দ্বারা যাতে কষ্ট না ভোগ করে সেজন্য সরকারের এই বিশেষ প্রণোদনা চাউল বিতরণ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা মা ইলিশ রক্ষা করুন। সরকারের নির্দেশনা মেনে চলুন। আপনাদের পাশে জনপ্রতিনিধি এবং সরকার প্রতিমুহূর্তে ছিল, এখনো আছে, পরবর্তীতে থাকবে। দেশের সম্পদ রক্ষা করলে আপনাদের কল্যাণ নিহিত অনিবার্য।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও গণমাধ্যম কর্মী কোন উপস্থিত ছিলেন। পরে কয়েকজন ছেলেদের হাতে প্রণোদনা চাউল তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিজ্ঞাপন 
