হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়ার খোকসা উপজেলায় লক্ষ্যমাত্রার থেকেও বেশি আবাদ হয়েছে গম। উপজেলা কয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৮ টি কৃষক ব্লকে ৪০৫ হেক্টর জমির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৪১৫ হেক্টর জমিতে। উন্নত বীজ বারি ৩০-৩৩ জাতের গম আবাদ করে উপজেলার কৃষকরা এবার বাম্পার ফলন হয়েছে বলে দাবি করলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৯০ হেক্টর, শোমসপুর ইউনিয়নে ৬০, শিমুলিয়া ইউনিয়নে ৬৫, বেতবাড়িয়া ইউনিয়নে ৭৩, ওসমানপুর ইউনিয়নের ৩০ হেক্টর, আমবাড়িয়া ইউনিয়নে ২৫ হেক্টর, গোপগ্রাম ইউনানীয়নে ১৮, খোকসা ইউনিয়নে ২২ ও পৌরসভার ১৮ হেক্টর জমিতে এবার গমের আবাদ হয়েছে।
উপজেলার গোপগ্রাম ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক মোঃ মাসুদ পরামানিক স্থানীয় সাংবাদিকদের জানান, কৃষি অফিস থেকে উন্নত জাতের বারি ৩৩ গমের বীজ ৫ বিঘা জমিতে পন করা হয়েছে।
এছাড়াও শিমুলিয়া ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাক বারি -৩০ জাতের গম বপন করেছেন। তিনি বললেন রোগ প্রতিরোধক ও অল্পসময়ের উৎপাদনমুখী বেগমের চাষাবাদ করে অনেকটাই ভালো ফলনের আশা করছি।
উপজেলা কৃষি অফিস থেকে বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর জমিতে ৪ থেকে ৫ মেট্রিক টন গমের আবাদ এর ফলন হবে।
কুষ্টিয়ার ছয়টি উপজেলার খোকসা উপজেলায় এবার ব্লাস্টের তেমন কোন প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে কৃষকরা আগে থেকেই ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করায় গমের বাম্পার ফলন হবে বলে ধারণা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ ব্যাপারে খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের বলেন, নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ ও উন্নত বীজ, সার সরবরাহ সহ উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় গমের ফলন এবার ভালো হবে। এবারে আমাদের লক্ষ্যমাত্রা থেকে কৃষকরা গমের আবাদ বেশি করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে স্থানীয় কৃষকদের চাহিদা পূর্ণ করেও বেশি গম আমরা উৎপাদন করতে সক্ষম হব।
