হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মোতাবেক লক্ষ্যমাত্রা থেকে ৬০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। উপজেলার ৮ হাজার ২’শ হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে চলতি বছর আখের আবাদ হয়েছে ৩,৪০ হেক্টর জমিতে। এবারের লক্ষ্যমাত্রা ছিল ২,৮০ হেক্টর জমি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মোতাবেক, কৃষকদের সঠিকভাবে প্রশিক্ষণ ও উপকরণের সহজলভ্য করে দেওয়াই উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৮ টি ব্লকের মধ্যে বিভিন্ন জাতের আখের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ সবুজ কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের জানান, খোকসা এলাকায় ৩০ হেক্টর জমিতে কুষ্টিয়া সুগার মিলের আখের আবাদ করেছে। বাকি ১৩০ হেক্টর জমিতে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সহযোগিতা করেছে।
ইউনিয়ন ভিত্তিক সবচেয়ে বেশি আখেরাত হয়েছে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের ২২৫ হেক্টর জমিতে. এছাড়াও আমবাড়িয়া ইউনিয়নে ৭৫ হেক্টর, গোপগ্রাম ইউনিয়ন ৪ হেক্টর, শোমসপুর ইউনিয়ন ১৯.৫ হেক্টর,  খোকসা ইউনিয়ন. ৫ হেক্টর, শিমুলিয়া ইউনিয়ন ৭ হেক্টর, বেতবাড়িয়া ইউনিয়ন ৩ হেক্টর, জানিপুর ইউনিয়ন ১ হেক্টর, ওসমানপুর ইউনিয়ন ১ হেক্টর ও পৌরসভার ৪ হেক্টর জমিত সর্বমোট ৩৪০ হেক্টর জমিতে এবার আখের আবাদ হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, খোকসায় কয়েক জাতের আখেরবীজ বেশি আবাদ করা হয়েছে। এরমধ্যে আইএসডি ২৬,-২৮,- ৩৩ জাতের আবাদ হয়েছে। এছাড়াও স্থানীয় লতাড়ে জাবা নামের একটি জাতের আবাদ হয়েছে। তিনি আরো বলেন, খোকসা উপজেলার গুড়ের চাহিদা মিটিয়ে জেলায় রপ্তানি করা সম্ভব।
আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।