হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করলেন কুষ্টিয়া – ৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আজ শুক্রবার (০৬ মার্চ ২০২০) উপজেলার বিভিন্ন অঞ্চলে এই গণসংযোগ করেন এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
গণসংযোগকালে বর্তমান সরকার শেখ হাসিনার আমলে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তা তুলে ধরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত সমাধানের জন্য তিনি প্রতিশ্রুতি দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার ও যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার সমষপুর রেলস্টেশন থেকে গোপগ্রাম বাজার হয়ে পদ্মার পাড় পর্যন্ত রাস্তাটি দ্রুত মেরামতের জন্য এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রতিশ্রুতি দেন।
আমাদের বাণী ডট কম/০৬ মার্চ ২০২০/সেসিপি
