নাই কি? শক্তিশালী নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ বাহিনী, বিডিআর, সেনাবাহিনী, নিবার্হী ম্যাজিস্ট্রেট, আনসার ভিডিপি, নির্বাচনী পর্যবেক্ষক কমিটি, গণমাধ্যমকর্মী, এছাড়াও দেশ-বিদেশের পর্যবেক্ষক কমিটি নির্বাচন প্রত্যক্ষ-পরোক্ষভাবে পর্যবেক্ষণ করছে।

এসবই জাতীয় নির্বাচনের আদলে, মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যান্ডবেজের নির্দেশনা মোতাবেক দ্বিতীয়বারের মতো উপজেলার প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হলো।

শিক্ষাজীবন থেকে নেতৃত্বে গড়ে ওঠার লক্ষ্যে জাতীয় নির্বাচনের আদলে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার ২৪ টি বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ উনুষ্ঠিত হল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারণার পর শিক্ষার্থীদের মধ্যেই সকল কর্মকর্তা-কর্মচারী বা সকল দপ্তরে বন্টন করে প্রতিটা বিদ্যালয়ে নির্বাচিত সদস্যের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন খান স্থানীয় সাংবাদিকদের জানান, খোকসা উপজেলায় ২০টা মাধ্যমিক বিদ্যালয় ও চারটা মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার ছিল আনুমানিক ১০ হাজার। প্রতিটা বিদ্যালয়ে ৮ জন করে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় উপজেলায় ১৯২ জন নির্বাচিত ক্যাবিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।

সকল নির্বাচিত ক্যাবিনেট সদস্যগণ আগামী এক সপ্তাহের মধ্যে কার্য সম্পাদনা মিটিং সম্পন্ন করে শপথ গ্রহণের পর দপ্তর বন্টন করে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণে আমরা গণমাধ্যমকর্মী বিভিন্ন বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম। উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অপরাধে প্রিজাইডিং ও পোলিং অফিসারের নির্দেশনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটর আদেশে একজন ভোটার কে তিন দিনের জেল দিয়েছে। শুধু তাই নয় নগদ তাকে ১০ টাকা জরিমানা গুনতে হয়েছে। নির্বাচনে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করছেনা স্টাইকিং ফোর্স।

প্রধান নির্বাচন কমিশনারের বিশেষ প্রতিনিধি দল বিভিন্ন বুথ পরিদর্শন করেছে সামান্য কিছু, ত্রুটি-বিচ্যুতি থাকলেও নির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় সাংবাদিকদের জানান, খোকসায় ঐতিহ্যবাহী ৬ শ বছরের কালীপূজা অনুষ্ঠিত হওয়ায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল।

ছোটখাটো কিছু অনিয়ম ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি দাবি করেন। কেবিনেট নির্বাচনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দ উপভোগ করেছে। নির্বাচিত প্রতিটা সদস্য ও বলছে এভাবেই ছোটবেলা থেকে যদি নির্বাচিত হয়ে নেতৃত্বে গঠন করে উপর মহলে নেতৃত্ব বন্টন করা হয় অবশ্যই বাংলার মাটিতে একদিন গণতন্ত্র উজ্জীবিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।