হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলার পদ্মাপাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জিবন মান উন্নয়নের লক্ষে সরকারের টিসিবি এর পণ্য বিক্রির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২০) উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের পদ্মাপাড়ে এই উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে মেসাস বিজয় এন্টারপ্রাইস এর মাধ্যমে ১৫’শ লিটার সয়াবিন তৈল, ১’শকেজি ডাউল ও ৫’শ কেজি চিনি বিক্রয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান খান ও টিসিপি ডিলার আবু তালেবসহ স্থানীয় ইউপি সদস্যগণ।
মাত্র ২ ঘণ্টার মধ্যেই সকল পণ্য স্থানীয় ভুক্তভোগীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদের টিসিবির ডিলার এর কাছ থেকে পড়াই করে নিয়ে যান। উল্লেখ্য এর পরবর্তীতে প্রতি সপ্তাহে দুই দিন করে আমবাড়িয়া ও জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের এই টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রয় করা হবে বলে ডিলার আবু তালেব জানান।
আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি
