কুষ্টিয়ার খোকসা উপজেলার ভোটার তথ্য হালনাগাদ কর্মীদের এক দিনের প্রশিক্ষণ মঙ্গলবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনী অফিসার মোঃ সামিউল আলম এর উপস্থিতিতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০১৯ এর একদিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মোঃ আনিছুর রহমান।

১১ সুপারভাইজার ৫৪ জন তথ্য সংগ্রহ কারীগণ আগামী ২২ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ২১ দিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে।
হালনাগাদ ভোটার তালিকা তৈরি হওয়ার পর ১৬ ই অক্টোবর থেকে ছবিসহ ভোটার তালিকা নবায়ন কার্যকর করা হবে। পহেলা জানুয়ারি ২০০৪ থেকে যাদের বয়স হয়েছে তারাই ভোটার তালিকায় অংশগ্রহন হতে পারবে। ধারণা করা হচ্ছে উপজেলার ১০ শতাংশ নতুন ভোটার পাওয়া যাবে।

উক্ত প্রশিক্ষণের জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, জাতীয় ভোটার তালিকা আমাদের প্রতিদিনের সকল কর্মকান্ডের মূল চালিকাশক্তি হবে। এজন্য নির্ভুল তথ্য সম্বলিত ও সঠিক বানান সম্মিলিত ভোটার তালিকা আমরা উপহার দেব। এলক্ষে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা ভোটারদের সাথে কথা বলে তাদের নামের বানান শুদ্ধ করে অবশ্যই ভোটার তালিকা প্রনয়ন করতে হবে।

উপজেলার ১ লক্ষ ১৭৪ জন ভোটারের মধ্যে থেকে মৃত ভোটার গুলো কর্তন করা হবে। স্থানান্তর বিষয়ে যে সকল ভোটার রয়েছে তারা বাদ পড়বে ও আসবে। এছাড়াও নতুন ভোটার গুলো যোগ করা হবে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাহা চলমান প্রক্রিয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাচনী অফিস উপজেলাবাসী সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।