কুষ্টিয়ার খোকসা উপজেলায় পানিতে ডুবে রাফসান নামে (দেড় বছর) এক শিশুর মৃত্যুর সংবাদ জানা গেছে। আজ  বৃহস্পতিবার দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের মানিকাট গ্রামে সিদ্দিক খানের ছেলে রাফসান (দেড় বছর) পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অন্যান্য শিশুদের সাথে খেলা করতে করতে পুকুরপাড়ে পানিতে পড়ে যায়।

স্থানীয়রা পুকুর থেকে শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিক খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার কানিজ ফাতেমা মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।