কুষ্টিয়ার খোকসায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাকিং স্কিম সম্পর্কিত তিন দিনের প্রশিক্ষন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, পিডিপি ৪ এর অধিনে শিক্ষা নীতের আলোকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন প্রণয়ন, মাকিং স্কিম ও খাতা মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের অধিকতর প্রশিক্ষিত করতে ৩০ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তিন দিনের প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে দ্বিতীয় ধাপের এ প্রশিক্ষন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। এ সময় বক্তব্য রাখেন প্রশিক্ষক ও সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহমদ আলী মিঞা।
দুপুরে প্রশিক্ষন অনুষ্ঠানে বিভাগী উপ পরিচালক ডিডি মেহেরুন নেছা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার মির্জা গোলাম মহম্মদ বেগ প্রমুখ। শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা প্রশিক্ষন গ্রহন কারিদের সাথে শিক্ষার মান উন্নয়নে করণিয় সম্পর্কে আলোচনায় মিতিলিত হন।
চলতি মাসের ২য় দিন থেকে শুরু হওয়া প্রশিক্ষন কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিটি ব্যাচে ৩০ শিক্ষক প্রশিক্ষন নিচ্ছেন। এ বছর সব ব্যাচ মিলিয়ে ৯০ জন শিক্ষক প্রশিক্ষন দেওয়া হবে। গত অর্থবছরে ৯০ জন সাধারণ শিক্ষক ও ২৫ জন শিশু শ্রেণির শিক্ষককে প্রশিক্ষন দেওয়া হয় বলে অফিস সূত্র জানিয়েছে।
