সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৯ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান। বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক এর উদ্যোগে মহিলা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় তিন শতাধিক নারীগণ।

উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস নাজনীন সুমনা ও মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।