বিজয়া দশমীর পুজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব শারদীয় দূর্গা পুজার আনুষ্ঠানিকতা শেষে হয়েছে। উপজেলা শহর ও তার পাশ্ববর্তী পুজা মন্দির গুলোর প্রতিমা উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরের পর খোকসা কালীবাড়ী মাঠে খোকসা কলেজ পাড়ার প্রতিমা নিয়ে আসা হয়। খোকসা কালীবাড়ী দুর্গা মন্দিরের প্রতিমা ও কলেজ পাড়ার প্রতিমা খোকসা কালীবাড়ীর মাঠে আসায় খোকসা কালীবাড়ীর মাঠে জমে ওঠে বিজয়ার মেলা।
এছাড়াও খোকসা নিমতলা পুজা মন্দিরের প্রতিমা, জানিপুর রাইকিশোরী দুর্গা মন্দিরের প্রতিমা এবং কমলাপুর পুজা মন্দিরের প্রতিমা মঙ্গলবার রাতে গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। খোকসা উপজেলা পুজা উদযাপন কমিটির তথ্য মতে , এ বছর খোকসা উপজেলায় ৫৯ টি পুজা মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা মঙ্গলবার দুপুরে উপজেলার আমবাড়িয়া গোপগ্রাম ও সমষপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। অপরদিকে খোকসা উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হওয়ায থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ সকল সম্প্রদায়ের লোককে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন 
