ক্রীড়া  মানসিক ও শারীরিক সুস্থতা আনে। মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে ক্রীড়া অনন্য ভূমিকা পালন করে। সুস্থ জাতি বিনির্মাণে ক্রীড়া প্রতিযোগিতা খুবই জরুরী। মহান বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এ কথা বলেন।

খোকসা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও উপজেলা ক্রিড়া কমিটির সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুষ্টিয়া মিরপুর একাদশ ও মাগুরা শ্রীপুর একাদশ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলে শ্রীপুর একাদশকে হারিয়ে মিরপুর একাদশ শুভ সূচনা করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।