কুষ্টিয়ার জেলার  খোকসা উপজেলায় গ্রামের প্রত্যন্ত এলাকার যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে ৭০ জন যুব মহিলাদের সাতদিনের পোশাক তৈরির প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২০) দুপুরে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আরিফুল আলম তসর।

বর্তমান সরকারের মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত শিক্ষিত বেকার যুব মহিলাদের সাত দিনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
গোগ্রাম ইউনিয়নের সকল গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জন শিক্ষিত বেকার যুবমহিলার পোশাক তৈরির বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বেকার যুব সমাজের এই হাত গুলো যদি নিজেদের স্বাবলম্বী হতে পারব দক্ষ করে তোলা যায় তবে দেশকে উন্নতির শিখরে আরোহন করাতে বেশিদিন লাগবে না। প্রান্তিক যুব মহিলাদের এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান তাদের জীবন চলার সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।