“মনের মত ইস্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মোঙ্গলবার সকালে মীনা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। দিনের কর্মসূচির অংশ হিসেবে সমশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী স্থানীয় বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মিনা দিবসের র্যালী ও আলোচনা সভা সর্থক করে তোলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা গোলাম মহম্মদ বেগে’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরান আলী মোল্লা সহ বিদ্যালয়ের অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা বিস্তারে মীনা দিবস এর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার। সালাম বিনিময়ে শিক্ষার্থীদোর মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় মিনার বিভিন্ন কৃতকর্ম এবং তার কার্যক্রম এর উপরে। মিনার আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা নতুন করে তারা তাদের জীবন গড়বে এমনটাই মনে করেন উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীর গোণ।
বিজ্ঞাপন 
