কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক (১৮-২০) ৩ দিনের প্রশিক্ষণের সমাপনী সনদপত্র বিতরণ সোমবার দুপুরে বিদ্যালয়ের সবুজ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রহিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, কুষ্টিয়া জেলা রেড ক্রিসেন্ট এর যুব প্রশিক্ষক সৈয়দ শামীম রহমান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আরিফুল আলম তসর।

বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে তিনদিনের প্রশিক্ষনে খোকসা শোমসপুর বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ৫৩ জন বালিকা হাতে কলমে রেড ক্রিসেন্ট এর মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে।

সমাপনী দিবসে বিদ্যালয় চত্বরে সকল শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষিত ৫৩ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

এ সময় বক্তারা বলেন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। পুঁথিগত বিদ্যায় জীবনের সকল কাজে আসেনা বাস্তবতার নিরিখে নিজেদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ও রেড ক্রিসেন্টের মহানুভবতার গানগুলো দিয়ে কাজে লাগিয়ে নিজের জীবন ও পারিবারিক সকলের জীবন রক্ষার্থে নিবেদিতপ্রাণ হিসাবে কাজ করলেই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।
বক্তারা আরো বলেন জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশ পরিচালনায় তোমাদেরকেই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর কুষ্টিয়া ইউনিট এর তিন দিনের এই প্রশিক্ষণের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগামীতেও রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে এরকম প্রশিক্ষণের অংশগ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।