“অভিগম্য আগামীর পথে” – এ প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়া খোকসা উপজেলায় পালিত হলো ২৮ তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯। প্রতিবন্ধীরা সমাজের জন্য দায়বদ্ধতা নয়, বরং তাদের সম্পদ হিসেবে গড়ে তুলতে সমাজের সকল পরিমন্ডলে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

দিবস টি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও খোকসা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে প্রতিবন্ধীদের সুরক্ষার দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এর নেতৃত্বের বর্ণাঢ্য র‍্যালি উত্তর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুথি। উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আসলাম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধী গন।

এদিকে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে উপজেলার সঠিকভাবে কতজন প্রতিবন্ধী রয়েছে তা নিরূপণ করা সম্ভব নয় বা জানা নেই তবে উপজেলায় ১ হাজার ৬৭ জন প্রতিবন্ধী বিভিন্ন ভাতা সুবিধা পেয়ে আসছে। এদের মধ্যে উপজেলায় দুইটা প্রতিবন্ধী স্কুল পরিচালিত আছে। যেখানে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন কারিকুলামের শিক্ষা প্রদান করা হয়। প্রায় দুই’শর বেশি প্রতিবন্ধীকে বিভিন্ন কাজের সুযোগ-সুবিধা লক্ষ্যে প্রায় ১৬ লক্ষ টাকার লোন সুবিধা দেওয়া আছে।

এছাড়াও প্রতিবন্ধীসহ বিভিন্ন অসহায়-দুস্থদের চিকিৎসার জন্য সমাজসেবা অফিস থেকে তাদেরকে সুযোগ সুবিধা এবং নগদ অর্থ সাহায্যের ব্যবস্থা করা হয়।

খোকসা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আসলাম হোসেন অভিযোগ করে বলছিলেন, সরকারের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বিভিন্ন দাতা সংস্থা থেকে যেসকল অনুদান উপজেলা প্রতিবন্ধীদের জন্য আমরা পাচ্ছিলাম তাই এখন বন্ধ হয়ে যায়। এতে এলাকার প্রতিবন্ধীরা মানবেতর জীবন যাপন করছে। শুধুমাত্র সরকারের ভাতাই তাদের জিবন যাপন কঠিন হয়ে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।