কুষ্টিয়ার খোকসায় কমিউনিটি লাইব্রেরীর উদ্যোগে তালের আঁটি রোপন করা হয়েছে। শুক্রবার সকালের উপজেলার শিমুলিয়া ইউনিয়নে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দিয়ে এই তালের আঁটি রোপন করা হয়।
কমিউনিট লাইব্রেরীর পরিচালক লাইব্রেরীয়ান মোঃ জসিম উদ্দীন এর পরিচালনায় ও লাইব্রেরীর পাঠক এবং স্থানীয় যুবকদের সেচ্ছায় তাল বীজ সংগ্রহ করে তা রোপন করে।  এসময় তালের আঁটি রোপনে সহযোগীতা করে উপজেলার পাইকপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
লাইব্রেরীয়ান জসিম উদ্দিন আমাদের বাণী’কে বলেন, সারা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি আমাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করছে। এজন্য বজ্রপাতে প্রাণহানি ঘটছে উদ্বেগজনকহারে। তো সবুজ যেকোনো বৃক্ষরাজিই প্রকৃতির বন্ধু। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে গাছের কোনো বিকল্প নেই। আর তাল গাছের বিশেষত্ব হলো এই যে, তালগাছ সবুজায়নের পাশাপাশি বজ্রপাত প্রতিরোধ করে। কাজেই আমাদের এখনই সময় তালের আঁটি বা তালের গাছ রোপন করার।
পাইকপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা  নিবেদিতা সরকার বলেন, জসিম ভাইয়ের তালের আঁটি রোপনে শুধু সবুজায়ন নয় একটি বজ্রপাত প্রতিরোধ করবে এবং এটি একটি সময় উপযোগী কাজ। আমি তার এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা পারভীন বলেন, জসিম ভাইয়ের কর্মকাণ্ড শুধু তালগাছের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি কিছুদিন আগেও আমাদের স্কুলের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুলের গাছ রোপন করে গিয়েছেন। আর তিনি তো তার লাইব্রেরির মাধ্যমে মানুষকে বিনামূল্যে বই পড়িয়ে আমাদের গ্রামকে আলোকিত করছেন। এজন্য আমি বলবো, জসিম ভাইয়ের মতো আলোকিত মানুষ প্রতিটা গ্রামে-গঞ্জে দরকার আজকের বাস্তবতায়।
বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।