কুষ্টিয়ার খোকসা বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। বাবুল আখতার সভাপতি এবং আল মাছুম মোর্শেদ শান্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত।

সোমবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে খোকসা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারমোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন অফিসার ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ। সভায় সর্বসম্মতিক্রমে বাজার ব্যবসায়ী সমিতির ৯৮৭ জন ব্যবসায়ীর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার সভাপতি এবং আল মাছুম মোর্শেদ শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। খুব শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।