কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর শাখা সোনালী ব্যাংকের শোমসপুর শাখার এস,এম,ই উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে ব্যাংক কার্যালে অনুষ্ঠিত হয়।

শোমসপুর ব্যাংক শাখা ব্যবস্থাপক পার্থ প্রতিম ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার কু্ষ্টিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার মীর হাসান মোহা: জাহিদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সেবার মনোভাব এই প্রতিষ্ঠিত সোনালী ব্যাংক। বেসরকারি ব্যাংক গুলো যেমন ব্যবসায়ীক মনোভাব নিয়ে কাজ করে। আমরা সে কাজটি করিনা কেন এস এম ই লোন গ্রহিতাদের জন্য সর্ব সুযোগ দিয়ে আমরা ব্যাংকে পরিচালিত করি। অতএব এসএমই লোন গ্রহীতারা রয়েছেন তাদের জন্যই আমাদের সকল সুযোগ সুবিধা।

কুষ্টিয়া জেলা জুড়ে সোনালী ব্যাংকের মোট ২২ টি শাখা রয়েছে। প্রান্তিক সেবা দিতে কোন এক সময় এ সমস্ত এলাকাতে এক সময় রাস্তাঘাটও ছিল না। তখনও সোনালী ব্যাংক আপনাদের পাশে ছিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম প্রিন্সিপাল এ এইচ এম শফিকুর রহমান, উপস্থিত ছিলেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদর উদ্দীন খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদ মন্ডল, সাবেক ব্যবস্থাপনা শোমসপুর শাখা জীবন কুমার বিশ্বাস ও মোঃ বাহারুল আলম, স্বাগত বক্তব্য রাখেন রাসেল বুখারী সিনিয়র অফিসার, এছাড়াও ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী ও ঋণগ্রহীতাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আব্দুর রহিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।