পটুয়াখালীতে গণপূর্ত বিভাগের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার তৃতীয় স্ত্রীসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যার পর সদর উপজেলা পরিষদ সংলগ্ন বহাল গাছিয়া খাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমীন হানিফ পটুয়াখালী গণপূর্ত বিভাগের পাম্প ড্রাইভার ছিলেন। তিনি শহরের স্বাধীনতা সড়কে বসবাস করতেন। গত ডিসেম্বরে অবসর গ্রহণের পর থেকে তিনি ব্যবসা করতেন।

নিহতের ছেলে জানান, মঙ্গলবার রাত ৮টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়। বুধবার সন্ধ্যার পর পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিনি তার বাবার লাশ সনাক্ত করেন।

এদিকে, লাশ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপারসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।