আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা; জেলার  গত ২৪ ঘন্টায় (রবিবার) করোনা ভাইরাসে নতুন করে এক ডাক্তার ও এক পুলিশের এসআইসহ চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ জন। এরমধ্যে একজন মারা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ২১ জন গাইবান্ধা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে।

আক্রান্ত ডাক্তার গাইবান্ধা সদর হাসপাতালে কর্মরত ও তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে। আক্রান্ত পুলিশের এসআই গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ও তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এছাড়া গোবিন্দগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার আকন্দের ৯ বছরের ছেলে আক্রান্ত হয়। আরেকজনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে আরো জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ৫০ জন বৃদ্ধি পেয়ে কোয়ারেন্টাইনে রয়েছে ৮৪৮ জন ॥ ছাড়পত্র পেয়েছে ৯৫ জন । চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২০, গোব্দিন্দগঞ্জে ১৭৪, সদরে ১১৬, ফুলছড়িতে ১৭৮, সাঘাটায় ২০৩, পলাশবাড়ীতে ২৭, সাদুল্যাপুর উপজেলায় ১৩০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে ।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।