খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের গরিবদের মাঝে বৃক্ষ, সোলার, সেলাই মেশিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মাইক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ ভবনে পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির অর্থায়নে বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার, অসহায়দের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মাইক বিতরন করা হয়েছে।
উক্ত বিতরনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ(অঃদাঃ), গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চাইথোয়াই চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গুইমারা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমূখ। এসময় ২৭টি সোলার প্যানেল, ৩ টি মাইক ও সেলাই মেশিনসহ প্রায় ২শত পরিবারকে ফলজ ও বনজ বৃক্ষ বিতরন করেন।
তবে অত্র উপজেলার মোট তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ১শত ৪১টি সোলান প্যানেল ২১ টি সোলাই মেশিনও ১৬ টি মাইক বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে যেসকল এলাকায় বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, সেসব এলাকায় সোলার প্যানেল দ্বারা বিদ্যুতের চাহিদা মেটানো হবে এবং অসহায় মহিলাদের আয়ের উৎস হিসেবে সরকার সেলাই মেশিন বিতরন করছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার তার অঙ্গিকার রক্ষায় বদ্ধ পরিকর এবং যেসকল চারা বিতরন করা হয়েছে সেগুলো সঠিক পরিচর্চার মাধ্যমে সাবলম্বি হয়ে আগামীদিনে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করবে বলে আশা প্রকাশ করেন।
