খাগড়াছড়ির গুইমারা উপজেলার কর্তব্যরত সাংবাদিক দের বিভিন্ন সমস্যা, কার্য্যালয় নির্ধারণ সহ এলাকার উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার  বিকেলে গুইমারা সদর ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে এই সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা প্রেস ক্লাবের আহ্বায়ক মেমং মারমা, যুগ্ন-আহ্বায়ক নুরুল আলম, সদস্য সচিব- মোঃ দুলাল, সদস্য- মোঃ দিদারুল আলম সহ প্রেস ক্লাব সদস্য মোঃ আব্দুল আলী, মোঃ আব্দুর রহিম, মোঃ দিদারুল ইসলাম হৃদয়, মোঃ শাহিন আলম, মোঃ ফোরকানুল হক সাকিব, মোঃ শাহ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে মেমং মারমা সাংবাদিকগণকে সমাজের দর্পণ উল্লেখ করে বলেন,দেশ ও জাতীকে এগিয়ে নিতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। সভা শেষে প্রেসক্লাবের জন্য অফিসকক্ষ পরিদর্শন ও নির্ধারন করা হয়।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে গুইমারায় কর্তব্যরত সাংবাদিকদের মধ্যে সমন্বয় হীনতা দূর করতে সম্প্রতি গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মেমং মারমা ও সিন্দুকছড়ি জোন কমান্ডারের উদ্যোগে উপজেলার সকল সাংবাদিকদের একত্রিত করে গুইমারা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।