আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা; জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজা ও ১৬ লাখ টাকা জরিমানা সংক্রান্তে এক আসামি গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (০৪ এপ্রিল ২০২০) সন্ধ্যায় অনুমানিক ৭ টার সময় পৌর এলাকার মায়ামনি মোড় হতে গোবিন্দগঞ্জ থানার এসআই মামুনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এক বছরের সাজা প্রাপ্ত ও ১৬ লাখ টাকা জরিমানার আসামি ওমর ফারুক @ সোহেল কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওমর ফারুক সোহেল, গোবিন্দগঞ্জ উপজেলার নুনতলা গ্রামের প্রধান পাড়ার জফির উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বিজ্ঞ যুগ্ম দায়রা জজ, ২য় আদালত, গাইবান্ধা জনাব রাম কৃষ্ণ রায় চেক ডিজআনার মামলায় আসামি কে এই সাজা প্রদান করেছেন।
আমাদের বাণী ডট কম/০৪এপ্রিল ২০২০/সিসিএ
