শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা;  জেলার গোয়ালন্দ উপজেলা থেকে বিপুল পরিমান দেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

  • গ্রেফতারকৃতরা হলো, উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বার পাড়া গ্রামের মৃত জয়নদ্দিন মোল্লার ছেলে আক্কাছ মোল্লা (৫৮), সাকের ফকির পাড়া গ্রামের দুলাল খানের ছেলে রাজিব খান (৩০) ও দক্ষিণ দৌলতদিয়া মুছা মাতুব্বার পাড়া গ্রামের বাচ্ছু সরদারের ছেলে রুবেল সরদার (২৮)।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে।

  • এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদন্ত প্রেক্ষিতে শনিবার (৩০মে) বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিন দৌলতদিয়া মুছা মাতুব্বর পাড়া এলাকায় অবস্থান করছে। এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্প উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আক্কাস মোল্লা, মোঃ রাজিব খান, মোঃ রুবেল সরদারকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ২১০ (দুইশত দশ) লিটার দেশীয় মদ ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক এবং ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী।

উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আমাদের বাণী ডট কম/৩০  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।