সাংবাদিক কাঙাল হরিনাধ মজুমদার জাদুঘর আয়োজিত উনিশ শতকের মৃত্তিকা সংলগ্ম বিশিষ্ট বুদ্ধিজীবি ঐতিহাসিক গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রামীণ সাংবাদিকততার প্রবাদ পুরুষ কাঙাল হরিনাথ মজুমদারের ১৮৬তম জনর্মবার্ষিকী অনুষ্ঠান বিকাল সাড়ে চারটায় জাদুঘর মিলনায়তরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নুর-এ- আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ৭৮ কুষ্টিয়া-৪ এর মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সম্মান মর্যাদায় বিশ্ব সমাদৃত। স্বশিক্ষিত একজন মানুষ বিবেকের তারণাই সমাজকে আলোর পথ দেখিয়ে নারী শিক্ষা অবৈতনিক শিক্ষকতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নিদর্শন আজ উদীয়মান এবং কুমারখালী বাসী তথা বিশ্বে অহংকারে পরিণত হয়েছে।
প্রধান আলোচন ছিলেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের সচিব আব্দুল মজিদ, আলোচক ছিলেন মুজিবনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার রায় ও কুষ্টিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক মো: আনছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন কুমারখালী পাবলিক লাইব্রেরির সম্পাদক ও মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, বাবু সুভাষ চন্দ্র দে, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কেম এম আর শাহীন, তানজিকা তাহিরা তিলকা। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ এহসানুল হক। সঞ্চালনায় ছিলেন প্রাবন্ধিক, নাট্যকার লিটন আব্বাস,অন্বি ও আনিশা।
কাঙাল হরিনাথ মজুমদারের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমারখালীর বিশিষ্টজন এলাকাবাসী সাংবাদিক ও আপামর জনসাধারণ এবং নিজ হাতে গড়া এম এম সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।
