হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলার গড়াই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব মোঃ মাহমুদুল ইসলাম।
আজ শনিবার (০৭ মার্চ ২০২০) সকালে খোকসা পৌরসভার কমলাপুর ও হিলালপুর আশ্রয়ন প্রকল্পের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান নাসির উদ্দিন মোল্লার কার্য পরিচালনায় প্রায় ১৪,০৩,৬০,২০১ টাকা ব্যায়ে কাজের প্যাকেজ GRDPS-W33 এ কমলাপুর শহররক্ষা বাঁধের ৫ ‘শ মিটার সিসি ব্লক এর মাধ্যমে সংরক্ষণ করা হবে।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকাবাসী।
পরে হেলালপুর আশ্রায়ন প্রকল্পে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে তিনি আশ্চর্য হন। জিও পেট ফুলে আপাতত রক্ষা হলেও ভরা মৌসুমে পানি যখন বৃদ্ধি হবে তখন এখানকার অবস্থাটা আরো ভয়াবহ পরিণত হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পরামর্শ দেন।
আমাদের বাণী ডট কম/০৭ মার্চ ২০২০/টিএ
