নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ; জেলা গৌরীপুর উপজেলার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তিথি পাল (১২) প্রাথমিকে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঘোষিত ফলাফলে দেখা যায় তার রোল নাম্বার তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। কিন্তু পরিবারে নেই কোন আনন্দ- উচ্ছাস। উল্টো ফলাফল দেখে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পিতা রঞ্জন পাল ও মাতা রীতা পাল, বোন ও আত্মীয়-স্বজনা কান্নায় ভেঙ্গে পড়েন।
মেধাবী শিক্ষার্থী তিথির বাসায় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। গত ১৩জানুয়ারি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তিথি পাল(১২) ও তার বান্ধবী রূপা চক্রবতী(১২) দু’বান্ধুবী মিলে কোচিং এ যাচ্ছিলো। তারা রাস্তা ছেড়ে ৪ফুট দূর দিয়ে ফুটপাত ধরে হাটছিল। শহরের পাটবাজার এলাকায় পিছন দিক থেকে দ্রুতগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। ছিটকে পড়ে যায় রূপা চক্রবর্তী এবং তিথি পালের দেহ আবারও পিষ্ঠ হয় ট্রাকের পিছনের দু’চাকায়।
দু’জনই ৫ম শ্রেণিতে জিপিএ-৫ পায়। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিথি পাল প্রাথমিক বিদ্যালয়ের সমাপনি পরীক্ষায় ৬০০ নাম্বারের মধ্যে ৫৮০ নাম্বার পেয়ে উপজেলায় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছিলো। সংগীতেও প্রথম স্থান অর্জন করে।
তিথির মা রীতা পাল তাঁর ফেসবুকে এক আবেগঘন স্টেটাস দেন। তিনি লিখেছেন “তুই আজ থাকলে কত আনন্দ করতিস।
‘Celebrate করতিস। তোর নামটা chart এ সবার আগে। But তুই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও আনন্দ করতে পারলি না। কেননা তুই আমাদের মাঝে আর নেই। I miss you my princes……our family is empty without you. no fun ,no enjoy and no celebration. Nothing……’
তার মামা নরোত্তম পাল তাঁর ফেসবুকে লিখেছেন “আমার ভাগ্নী গত জানুয়ারী মাসের তের তারিখে ট্রাক এক্সিডেন্টে না ফেরার দেশে চলে গেল, আর আজ পচিঁশ ফেব্রুয়ারী পি এস সি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পাইছে রেজাল্ট আসল ।। ভাগ্নী থাকলে কতই না খুশি হত !! হায়রে খুশির সংবাদ , তুই এইবার আমাদের খুশি করতে পারলে না ?? খুশির ছেয়ে দুঃখই দিলে বেশী। এই বাংলার ইতিহাসে আমাদের মত সাধারণ মানুষের এরকম এক্সিডেন্টের বিচার হয়তবা খুবই কম হয়। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক ও যোগাযোগমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এই যে, যেন এই মেধাবী ছাত্রী হত্যার সুষ্ঠ বিচার হয়। আর সুষ্ঠ বিচারের মাধ্যমে শোকাহত পরিবারের সবাইকে সান্তনা ও এই শোক ভূলে সামনের পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরনা দেওয়া হয় ।।”
পুলিশ মামলাটিকে হত্যা মামলা না করে চাকা ফেটে দুর্ঘটনার ৩০৪ ধারায় করেছে। যা এই ঘটনার সাথে অমিল। এর ফলে ইতিমধ্যে আটক ট্রাক, চালক হুমায়ুন কবির ও হেলপার জামিনে ছাড়াও পেয়ে গেছেন। তিথি পালসহ সড়কে ১৬জন নিহতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে গতকাল মঙ্গলবার (০৩ মার্চ ২০২০) মানববন্ধকরে। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জনস্বার্থ রক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট অঞ্জন সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/সিপি
