মাদারীপুরের শিবচরের মাদবরচর খাড়াকান্দি গ্রামে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে চতুর্থ শ্রেণীর মাদ্রাসা পড়–য়া ছাত্রীকে ধর্ষণ মামলায় ধর্ষক মো: সালাউদ্দিন মাদবরকে (৩৮) গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
পুলিশ উপজেলার মাদবরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাউদ্দিন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার সোবাহান মাদবরের ছেলে। সে মাদবরচর খাড়াকান্দি গ্রামে ভিকটিমের বাড়ির পাশে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ৪র্থ শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে সালাউদ্দিন তার ভাড়া বাড়ির মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপরে নিজেই ভয় ও লজ্জায় কারো কাছে একথা না বলে নিরব ছিল।
পরবর্তীতে এর কিছুদিন পর ১৫ই জুলাই ও ২৯ জুলাই একইভাবে শিক্ষার্থীকে আবারো ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এর কিছুদিন পরে মাদ্রাসা ছাত্রী তার পরিবারের কাছে সবঘটনা খুলে বলে।
এরই প্রেক্ষিতে গতকাল ১লা সেপ্টেম্বর ভিকটিমের নানী বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শিবচর থানা পুলিশ অভিযান পরিচালনা করে বুধবার সকালে শিবচর উপজেলার মাদবরচর থেকে ধর্ষক সালাউদ্দিন মাদবরকে গ্রেফতার করেন।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চতুর্থ শ্রেণী পড়–য়া শিক্ষার্থীর নানী শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধর্ষণের দায় স্বীকার করেছে সালাউদ্দিন মাদবর।
আমাদের বাণী ডট কম/২ সেপ্টেম্বর ২০২০/পিপিএম
