ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মা রশিদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে আসামী করা হয়েছে ৮ জনের নাম উল্লেখ পূর্বক ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে। আজ রবিবার (২৬ জানুয়ারি ২০২০) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ২য় আদালতে মামলাটি দাখিল করা হয়। মামলা নম্বর সিআর ০৯/২০২০।

দন্ডবিধির ১১৪, ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬ ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা মোতাবেক মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় সাক্ষী রয়েছেন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, আশিক চন্দ্র দাস, সুইট সহ আরো বেশ কয়েকজন। এছাড়া মামলায় আসামী করা হয়েছে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, তৌকির মাহফুজ, মিজানুর রহমান লালন সহ ৮ জনকে।

জানা যায়, গত ২১ শে জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদকের রাকিবুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে ছাত্রলীগ। এসময় পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা ধাওয়া দিলে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সভাপতি-সম্পাদক উভয় গ্রুপের প্রায় ২০ জন আহত হয়।

এ ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থী হানিফ হোসাইন বাদী হয়ে ইবি থানায় একটি মামলা করলে, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আটক করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।