ডেস্ক রিপোর্ট, ঢাকা;  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাবনা জেলা কমিটির সাবেক সদস্য এবং পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রলীগের নির্যাতনের শিকার ছাত্রনেতা আবু তালহা জুবায়ের তুর্য এর অকাল প্রয়াণে পাবনা জেলা ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে তার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ছাত্রনেতা তালহা জুবায়ের গত ১০ মে ২০২০ তারিখে ঢাকায় এ্যাপেন্ডিক্স এর জটিল সমস্যা জনিত কারণে অকালে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে পাবনা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ওসমান গনি মুন শ্রদ্ধা জানানোর পাশাপাশি বলেন, তার অকাল মৃত্যুতে ছাত্র আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। তালহা জুবায়ের ছাত্রদের বেতন ফি বিরোধী আন্দোলন,ভর্তি সংকট নিয়ে আন্দোলন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।এমনকি পাবনা এডওয়ার্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা দাবি নিয়ে দেয়াল লিখন করতে গিয়ে ছাত্রলীগ বাহিনীর দ্বারা মারাত্মক নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছিলেন, তাদের নানা হুমকি সত্বেও জুবায়ের আন্দোলন কর্মসূচীতে সক্রিয় ছিলেন। তিনি দেশের সম্পদ রক্ষার আন্দোলনে বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় কর্মী ছিলেন।ফলে তার মৃত্যুতে দেশের ছাত্র যুব আন্দোলনে এই হতাশার সময়ে এমন একজন কর্মী হারানো শুধু সংগঠনের জন্য নয় সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলন ভবিষ্যত সম্ভাবনাময় একজন কর্মী হারালো।

ছাত্র ফ্রন্টের সভাপতি ওসমান গনি  বলেন তার চিন্তা, আন্দোলনে তার ভূমিকা,সক্রিয়তা আগামী দিনে ছাত্র আন্দোলন তথা গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জোগাবে।

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।