হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর ( সুনামগঞ্জ) সংবাদদাতাঃ বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরে পানি বন্দী ৮৯টি পরিবারের  মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার  সামগ্রী  বিতরণ করেছেন নবাগত ইউএনও মোঃ মেহেদী হাসান ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় চলতি বন্যায় পানি বন্দী সুনামগঞ্জের জগন্নাথপু  জগন্নাথপুর পৌরসভার একাংশ, উপজেলা রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্দি দুস্থ ও  অসহায় ৮৯টি পরিবারের মাঝে ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার  দুপুরে  ত্রাণ  সামগ্রী  বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ  ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, পাইলগাঁও  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ প্রমূখ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মেহেদী হাসান বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের দিক  নির্দেশনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী  বন্যার্তদের মাঝে বিতরণ করেছি। এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
আমাদের বাণী ডট কম/৩১ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।