মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ জেলার জগন্নাথপুর উপজেলারবিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুহেল(২৮) নামক এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী (গাজী পাড়া) গ্রাম নিবাসী মোঃ নুর ইসলাম এর ছেলে মোঃ সুহেল মিয়া(২৮) আটপাড়া উচ্চ বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং ভাঙার কাজ করছিল।
আজ রবিবার (১৪ জুন ২০২০) বিকাল ৬ ঘটিকার দিকে কাজ শেষে বাড়ী ফেরার সময় অসাবধানতা বসত এই বিদ্যালয়ের বারিন্দায় পল্লী বিদ্যুৎ এর ঝুলন্ত তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয় সুহেল মিয়া(২৮)।
তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনাস্থলে উপস্থিত তাহার বাবা সহ অন্যান্যরা গুরুতর আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুহেল মিয়া (২৮)কে মৃত ঘোষণা করেন। সুহেল মিয়ার মৃত্যুে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা পরজান বেগম ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
আমাদের বাণী ডট কম/১৪ জুন ২০২০/ডিএ
