মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; জেলার  জগন্নাথপুর পৌর এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ প্রায় ১১ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী, স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সুত্রে জানাযায়,  উপজেলার পৌর এলাকার পশ্চিম ভবানীপুর এলাকার বাসিন্দা আনফর উল্লার সঙ্গে তার ভাই যুক্তরাজ্য প্রবাসী শফর উল্লার বাড়ির কেয়ারটেয়ার আব্দুল মন্নান এর দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সোমবার দুপুরে এই দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের আব্দুল মন্নান (৬০), শাহেনারা বেগম (৫০), আবু মিয়া (২৫) ও সালেহ আহমদ (৬০) কে গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থ ল পরিদর্শন করেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুবেল আহমদ বলেন, সংঘর্ষে আহত ১১ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তমধ্যে ৪ জন ভর্তি রয়েছেন।

সংঘর্ষস্থল পরিদর্শকারী জগন্নাথপুর থানার এসআই রফিক আহমদ বলেন , তুচ্ছ বিষয় নিয়ে আব্দুল মন্নান ও আনফর উল্লার পক্ষের লোকজন এর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত আছে। এ ব্যাপারে এখনো থানায় কোন মামলা হয়নি।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।