ডেস্ক রিপোর্ট, ঢাকা;  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে ঈদুল আজহায় পুলিশ, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঈদুল আজহার নিরাপত্তা নিয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। ইতিমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উৎসব স্থলসহ সব জায়গায় নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে কাজ করছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২০)  সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদকে সামনে রেখে জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘জঙ্গিদের উত্থানের প্রচেষ্টা ছিল। দেশের বিভিন্ন জায়গায় তাদের আর্বিভাব হয়েছিল। দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানো, অকার্যকর বানানোর একটা প্রচেষ্টা ছিল। কিন্তু নিরাপত্তা বহিনী, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস তেকে দেশ রেহাই পেয়েছে।’

তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা একদম নির্মুল করতে না পারলেও নিয়ন্ত্রণে রয়েছে। ছোট ছোট স্লিপিং সেল এখনও বিভিন্ন স্থানে অবস্থান করতে পারে। সেগুলোর কার্যকারিতা তেমন কিছু নেই। মাঝে মধ্যে তাদের উপস্থিতি বোঝাবার জন্য তারা কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে। তবে সেগুলো আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব যথার্থভাবেই দমন করছে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গি তৎপরতা সম্পর্কে মাঝে মধ্যে গোয়েন্দারা জানিয়ে থাকেন। সে প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো করছে। পুলিশ, র‌্যাব সতর্ক অবস্থায় রয়েছে। সব সময় তারা (জঙ্গি) চিন্তা করে ধর্মীয় অনুষ্ঠানে তারাই-করবে, সেখানেও রয়েছে গোয়েন্দা নজরদারি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদের বিশৃঙ্খলা করার সক্ষমতা ও দক্ষতা নেই। তাছাড়া দেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেন না। তাদের সম্পর্কে সব সময় আইনশৃঙ্খলা বাহিনীকে আবহিত করছেন। যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল হতে পারছেন।

আমাদের বাণী ডট কম/২৮ জুলাই ২০২০/পিপিএম

ঈদের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।