গাজীপুর সিটি কর্পোরেশন এর আয়োজনে, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে জনতার ভূমিকা শীর্ষক “জনতার মুখোমুখি ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  মঙ্গলবার, গাজীপুরের জি কে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল তিনটায়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, জনাব আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মাননীয় মেয়র,গাজীপুর সিটি কর্পোরেশন।

সভাপতিত্ব করেন, জনাব এ কে এম রাহাতুল ইসলাম,প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন।উপস্থাপনায় ছিলেন,তত্বাবধায়ক প্রকৌশলী মজিবর রহমান কাজল।

সিটি কর্পোরেশন এর কর্মকর্তা,কাউন্সিলর, সাধারণ জনতা, গাজীপুর জেলা,গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর,কালীগঞ্জ উপজেলা বিভিন্ন থানা,ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,অঙ্গ সংগঠনের নেতা,কর্মী, জি কে আদর্শ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি রাহাতুল ইসলামের সুচনা বক্তব্য প্রদানের পর আগামীর নগর পরিকল্পনায় অবকাঠামো উন্নয়ন,বাস্তবায়ন,জনদুর্ভোগ, নিরসন,শিক্ষা,চিকিৎসা সেবা নিয়ে
উপস্থিত জনতার প্রশ্নের সরাসরি উত্তর দেন মাননীয় মেয়র জাহাঙ্গীর আলম।তিনি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।তিনি বলেন, গাজীপুর গ্রাম থেকে শহর,সিটি কর্পোরেশন এর জন্য রাস্তা প্রশস্ত্বের জন্য স্থাপনা ভাঙতেই হবে আগামীর প্রজন্মের জন্যে। আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান হবে গাজীপুরের উন্নয়ন।বিদেশী সংস্থার অনুদান,বাংলাদেশ সরকারের সদিচ্ছায়, গাজীপুরের উন্নয়ন দৃশ্যমান,জানুয়ারীর মধ্যেই আরো নজরে আসবে, গ্রীন এবং ক্লিন সিটির অগ্রযাত্রা।

উপস্থিত নাগরিক জনতার হাতে দেয়া হয় “গণ জনসভা এবং নাগরিক সার্ভিস প্রশ্নাবলী” সম্বলিত বিশেষ ফর্ম। যা পুরণের পর জমা নেয়া হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত শিল্পী ঈশান,আয়েশা ও তাদের যন্ত্রী সহকারী বৃন্দ।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।