মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;   জেলার ২১ টা ইউনিয়ন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দোকানপাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে সাপ্তাহিক হাট-বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) ঠাকুরগাঁও পৌর শহরে ঘুরে ঘুরে দেখা যায় দোকানপাট বন্ধ রয়েছে। শুধু ঔষধের দোকান, হোটেল, কাচাঁবাজার, মুদিখানা খোলা রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলায় মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেছে উপজেলা প্রশাসন। দেশে করোনাভাইরাসের বিস্তৃতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনসাধারণকে ২৬ মার্চ সকাল ৬ টা থেকে অতিজরুরি যেমন- খাদ্য ও ঔষধ ক্রয়, চিকিৎসা ছাড়া কোনোভাবেই বাড়ী থেকে না বের হতে গণবিজ্ঞপ্তি জারি করেছে।

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/বিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।