জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা;  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরও এক শিক্ষার্থী এবং তার মা করোনা আক্রান্ত হয়েছে । আক্রান্ত শিক্ষার্থী মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। বুধবার (০৬ মে ২০২০) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এতথ্যের সত্যতা বিশ্চিত করেছেন।

ঐ শিক্ষার্থী তার ফেসবুক টাইমলাইনে জানান, আজকে রিপোর্ট পেলাম আইইডিসিআার থেকে।আমার এবং আমার আম্মুর কভিড—১৯ পজেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ঐ শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি ওর সাথে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করবো।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৬ মে ২০২০)  তথ্য অনুযায়ী,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।