ঝিনাইদহ‌ ‌শহরে‌ ‌জানাজার‌ ‌নামাজ ‌পড়তে‌ ‌আসার‌ ‌সময়‌ ‌বাসের‌ ‌ধাক্কায়‌ ‌তাইজুদ্দিন‌ ‌মন্ডল‌ ‌(৯০)‌ ‌নামের‌ ‌এক‌ ‌বৃদ্ধ‌ ‌নিহত‌ ‌হয়েছে।‌ ‌

সোমবার‌ দুপুর‌ ‌দেড়টার‌ ‌দিকে‌ সদর উপজেলার ‌পোড়াহাটি‌ ‌বাজারে‌ ‌এ‌ ‌ঘটনা‌ ‌ঘটে।‌ ‌

নিহত তাইজুদ্দিন মন্ডল‌ ‌ওই‌ ‌এলাকার‌ ‌মৃত‌ ‌রিয়াজ‌ ‌উদ্দিন‌ ‌মন্ডলের‌ ‌ছেলে। এ‌ ‌ঘটনায়‌ ‌ঘাতক‌ ‌গোল্ডেন‌ ‌লাইন‌ ‌পরিবহনের‌ ‌বাস (ঢাকা‌ ‌মেট্রো‌ ‌ব‌ ‌১৪-৭৮৩৫) ‌ও‌ ‌তার‌ ‌চালক‌ ‌শহিদুল‌ ‌ইসলাম‌‌কে‌ ‌আটক‌ ‌করেছে‌ ‌পুলিশ।‌

‌চালক‌ ‌শহিদুলের‌ ‌বাড়ি‌ ‌রাজশাহী‌ ‌জেলার‌ ‌বোয়ালিয়া‌ ‌থানার‌ ‌আমবাগান‌ ‌গ্রামে।‌

‌ঝিনাইদহ‌ ‌সদর‌ ‌থানার‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা (‌ওসি)‌ ‌মঈন‌ ‌উদ্দিন‌ পূর্বপশ্চিমকে ‌জানান,‌ ‌দুপুরে‌ ‌নিজ‌ ‌বাড়ি‌ ‌থেকে‌ ‌ঝিনাইদহ‌ ‌শহরের‌ ‌দিকে‌ ‌একটি‌ ‌জানাজা‌ ‌নামাজ‌ ‌পড়তে‌ ‌আসছিল‌ ‌তাইজুদ্দিন‌ ‌মন্ডল।‌ ‌পথিমধ্যে‌ ‌পোড়াহাটি‌ ‌বাজারে‌ ‌আসলে‌ ‌রাস্তা‌ ‌পার‌ ‌হওয়ার‌ ‌সময়‌ ‌বরিশাল‌ ‌থেকে‌ ‌রাজশাহী‌‌গামী‌ ‌গোল্ডেন‌ ‌লাইন‌ ‌পরিবহনের‌ ‌একটি‌ ‌বাস‌ ‌তাকে‌ ‌ধাক্কা‌ ‌দেয়।‌ পরে‌ ‌তাকে‌ ‌উদ্ধার‌ ‌করে‌ ‌সদর‌ ‌হাসপাতালে‌ ‌আনলে‌ ‌চিকিৎসক‌ ‌মৃত‌ ‌ঘোষণা‌ ‌করে।‌ ‌ঘটনার‌ ‌পর‌ ‌জেলা‌ ‌সদরের‌ ‌বিসিকি‌ ‌শিল্পনগরী‌ ‌এলাকা‌ ‌থেকে‌ ‌ঘাতক‌ ‌বাস‌ ‌ও‌ ‌তার‌ ‌চালককে‌ ‌আটক‌ ‌করা‌ ‌হয়।‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।