জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হবার কারণে রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর জৌকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রী মিম আক্তার (১৪) গলায় ফাঁস দিযে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিন টার নিজ বাড়ীতে আত্মহত্যা করে ঐ ছাত্রী।

স্কুল ছাত্রীর পিতা মহিদ শিকদার জানায়, মিম এবার চর জৌকুগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করার খবর শুনে মীমের মা বকাঝকা করলে সে ঘর আটকিয়ে সবার অজান্তে গলায় ফাঁস নেয়। রাজবাড়ী থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।