ঝিনাইদহের শৈলকুপার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গণিকে বদলী করা হয়েছে। তাকে শৈলকুপা থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বদলী করা হয়েছে। শৈলকুপায় পদায়ন করা হয়েছে হরিণাকুন্ডুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে।
অন্যদিকে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত সৈয়দা নাফিস সুলতানাকে। সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে দুই উপজেলা নির্বাহী অফিসারকে বদলী করা হয়।
নির্বাহী অফিসার মোঃ উসমান গণি ঝিনাইদহ সদরের এসিল্যান্ড থাকা অবস্থায় ডিজিটালাইজেশনের উপর কাজ করে ব্যাপক প্রশংসিত হন। তার অফিসকে ঘুষ মুক্ত করেন। শৈলকুপায় বদলী হয়ে সরকারী দায়িত্ব পালনের তিনি পাশাপাশি সামাজিক ও অসহায় মানুষের কল্যানে পাশে দাড়ান। তার বদলীর খবরে সাধারণ মানুষ ভেঙ্গে পড়েছে।
