ঝিনাইদহে নব-গঠিত তারেক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
তারেক পরিষদ ঝিনাইদহ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি এ্যাড. জহুরা খাতুন মৌ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এ কে এম ওয়াজেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ ইকবাল মাখন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, বিএনপির হাতকে শক্তিশালী করে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরও বেগবান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পরে ৭১ সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চলতি মাসের ৩ তারিখে তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মেজর (অঃ) মুহাঃ হানিফ ও সদস্য সচিব নাজমুল হুদা অপু ঝিনাইদহে ৭১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
